রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে ৫০০ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ বিতরণ কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের মরদেহ দেশে ফেরত গোপালগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার; হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ২ অরুণাচলপ্রদেশে ২০০ মিটার গভীর খাদে বাহন, মৃত্যু ৩ জনের, আহত ২ কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১ মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার, আটক ২ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০

নীলফামারীতে ৫০০ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০.৪০ পিএম
  • ৩২ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে ৫০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ বিতরণ করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম
নীলফামারীর কিশোরগঞ্জে ৫০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ বিতরণ করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম
52

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি: আজকের জাগরণ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৫০০ হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024