রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের মরদেহ দেশে ফেরত

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০.৩২ পিএম
  • ১৮৫ Time View
কুলাউড়ার চাতলাপুর চেকপোস্টে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্য।
কুলাউড়ার চাতলাপুর চেকপোস্টে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্য।
259

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি মুজিব আলীর মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতলাপুর চেকপোস্টে ভারতীয় পুলিশ ও বিএসএফের উপস্থিতিতে মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় দেশের পুলিশ, বিজিবি, বিএসএফ সদস্য এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

নিহত মুজিব আলী কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর আলীর ছেলে। এর আগে শুক্রবার (১২ জুন) বিকেলে দত্তগ্রাম সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ৬-৭ জনের একটি বাংলাদেশি চোরাকারবারী দল ভারতীয় চোরাকারবারীদের সহযোগিতায় চোরাচালানি পণ্য আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ ভেতরে লখাইরচর এলাকায় প্রবেশ করে। এ সময় লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ২ থেকে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে মুজিব আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, ঘটনার পর দলের অন্য সদস্যরা বাংলাদেশে ফিরে এসে আত্মগোপনে চলে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত মুজিব আলী পূর্বেও চোরাচালানি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ নিহত মুজিব আলীর মরদেহ হস্তান্তর করেছে। মরদেহ গ্রহণের সময় বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024