মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ-গুলিস্তান রুটে KTL বাস সার্ভিসের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক মিলন সরকারী সেবা গ্রহণ করি-দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানি মুক্ত পরিবেশ গড়ে তুলি মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই নেতার একযোগে পদত্যাগ মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি: নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুরে উজানী ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা সোহরাব-উন-নূর ছিরু মিয়ার যাকাত ফান্ডের সহায়তায় এতিম যুবকের হাতে অটোভ্যান কাছাড়ের উধারবন্দে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ শ্রমিক

গোপালগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০.০৬ পিএম
  • ১৪৬ Time View
গোপালগঞ্জে শুরু হলো “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি।
গোপালগঞ্জে শুরু হলো “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি।
218

নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ 

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি আনুষ্ঠানিকভাবে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এর ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়।
গোপালগঞ্জ জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যা, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে দেশের বনজ সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে একটি টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, সড়কের পাশে, খাসজমি ও উন্মুক্ত স্থানে ব্যাপক হারে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি রোপিত চারাগুলোর টিকে থাকার হার বৃদ্ধি করতে প্রয়োজনীয় পরিচর্যা কার্যক্রমও পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024