রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভাই রাগ করলা” বলা ভাইরাল ঈমান আলী কি বাস্তবই কবিরাজ

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২.২৭ পিএম
  • ১৩১২ Time View
ভাই রাগ করলা" বলা ভাইরাল ঈমান আলী কি বাস্তবই কবিরাজ
ভাই রাগ করলা" বলা ভাইরাল ঈমান আলী কি বাস্তবই কবিরাজ
1449

মো ইয়াকুব আলী তালুকদার, গাজীপুর জেলা প্রতিনিধি

কবিরাজী ডায়লগ “ভাই রাগ করলা” বলা সেই ভিডিও বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছে। হাত দেখে ভাই রাগ করলা বলা ডায়লগ এখন সকলের মুখে মুখে। ভিডিওটি দেখে মনে হবে সত্যি-ই সে একজন অভিজ্ঞ কবিরাজ হাত দেখলেই এক দমে অতীত বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে সব বলে দিতে পারেন। মুখরোচক ও আকর্ষণীয় কয়েকটি কথা বলে মুহুর্তেই মানুষের মনের কথা বলতে পারেন। মুহুর্তেই মানুষের মনকে গলিয়ে নরম করে ফেলেন। অন্যের জীবনের সমস্ত ঘটনাই যেন শুধু মাত্র দেখেই সব জানতে পারেন। এই ভিডিও যেমন ভাইরাল তেমনি রয়েছে আলোচনা ও সমালোচনাও। কারণ কারো সম্পর্কে না জেনে অতীত বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে জানা দুনিয়ার কারো পক্ষেই সম্ভব নয়। একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ-ই তা জানেন এবং আল্লাহই সকলের ভাগ্য নির্ধারণ করেন।

তিনি কি আসলেই কোন কবিরাজ? না-কি অন্য কিছু! বাস্তব চিত্র হলো তার নাম মো ঈমান আলী। প্রায় দুই যুগ আগেই কর্মের তাগিদে লালমনিরহাট থেকে গাজীপুর চলে আসেন।

তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাকে বসবাস করেন এবং বিভিন্ন স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ও নাট্য অভিনয়ের দলের সাথে কাজ করেন মানে অভিনয় করেন। বিভিন্ন সময় বিভিন্ন হাস্যরস ও বাস্তবধর্মী এবং শিক্ষা মূলক অভিনয় করে থাকেন এবং বিভিন্ন পেশাজীবি মানুষের জীবন ধারণের চিত্র নিজের অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন।

তিনি বলেন মানুষের বিভিন্ন পেশার মধ্যে কবিরাজি একটি পেশা কিভাবে মানুষের সাথে কাজ করেন তা তুলে ধরেছি। আমি আসলে কবিরাজ নই। আমি কবিরাজের অভিনয় করেছি। মানুষকে নিয়মিত আনন্দ দেওয়া ও হাস্যোজ্জল রাখাই তার কাজ। যেন কোন অবস্থাতেই বোঝার কোন উপায় নেই যে তিনি কবিরাজ নন! তার সম্পর্কে নেটিজেনদের জানার আগ্রহের শেষ ছিল না কে এই ভাইরাল কবিরাজ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024