মো ইয়াকুব আলী তালুকদার, গাজীপুর জেলা প্রতিনিধি
কবিরাজী ডায়লগ "ভাই রাগ করলা" বলা সেই ভিডিও বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছে। হাত দেখে ভাই রাগ করলা বলা ডায়লগ এখন সকলের মুখে মুখে। ভিডিওটি দেখে মনে হবে সত্যি-ই সে একজন অভিজ্ঞ কবিরাজ হাত দেখলেই এক দমে অতীত বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে সব বলে দিতে পারেন। মুখরোচক ও আকর্ষণীয় কয়েকটি কথা বলে মুহুর্তেই মানুষের মনের কথা বলতে পারেন। মুহুর্তেই মানুষের মনকে গলিয়ে নরম করে ফেলেন। অন্যের জীবনের সমস্ত ঘটনাই যেন শুধু মাত্র দেখেই সব জানতে পারেন। এই ভিডিও যেমন ভাইরাল তেমনি রয়েছে আলোচনা ও সমালোচনাও। কারণ কারো সম্পর্কে না জেনে অতীত বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে জানা দুনিয়ার কারো পক্ষেই সম্ভব নয়। একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ-ই তা জানেন এবং আল্লাহই সকলের ভাগ্য নির্ধারণ করেন।
তিনি কি আসলেই কোন কবিরাজ? না-কি অন্য কিছু! বাস্তব চিত্র হলো তার নাম মো ঈমান আলী। প্রায় দুই যুগ আগেই কর্মের তাগিদে লালমনিরহাট থেকে গাজীপুর চলে আসেন।
তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাকে বসবাস করেন এবং বিভিন্ন স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ও নাট্য অভিনয়ের দলের সাথে কাজ করেন মানে অভিনয় করেন। বিভিন্ন সময় বিভিন্ন হাস্যরস ও বাস্তবধর্মী এবং শিক্ষা মূলক অভিনয় করে থাকেন এবং বিভিন্ন পেশাজীবি মানুষের জীবন ধারণের চিত্র নিজের অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন।
তিনি বলেন মানুষের বিভিন্ন পেশার মধ্যে কবিরাজি একটি পেশা কিভাবে মানুষের সাথে কাজ করেন তা তুলে ধরেছি। আমি আসলে কবিরাজ নই। আমি কবিরাজের অভিনয় করেছি। মানুষকে নিয়মিত আনন্দ দেওয়া ও হাস্যোজ্জল রাখাই তার কাজ। যেন কোন অবস্থাতেই বোঝার কোন উপায় নেই যে তিনি কবিরাজ নন! তার সম্পর্কে নেটিজেনদের জানার আগ্রহের শেষ ছিল না কে এই ভাইরাল কবিরাজ!
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.