শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-ফজর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক হাজার গাছের চারা বিতরণ নীলফামারীর অধিকাংশ নদী নাব্যতা হারিয়ে ভরাট হয়েছে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সোহেল খন্দকারের নির্বাচন ইশতেহার ডিজিটাল সেবাকে সবার জন্য সহজলভ্য করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুকসুদপুরে নারিকেল চারা বিতরণ গোপালগঞ্জে ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন ও যাকাতের চেক বিতরণ মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে ঐক্যবদ্ধ সংগঠন গড়ার আহ্বান নীলফামারীতে ৫০০ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ বিতরণ কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের মরদেহ দেশে ফেরত গোপালগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আসামের কাছাড় পুলিশ আইপিএল জুয়ার বিরুদ্ধে ব্যাপক অভিযানে ৫ জন গ্রেফতার 

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১.৫৫ পিএম
  • ১৭১ Time View
আসামের কাছাড় পুলিশ আইপিএল জুয়ার বিরুদ্ধে ব্যাপক অভিযানে ৫ জন গ্রেফতার 
আসামের কাছাড় পুলিশ আইপিএল জুয়ার বিরুদ্ধে ব্যাপক অভিযানে ৫ জন গ্রেফতার 
262

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

আসামরাজ্যের কাছাড় পুলিশ আইপিএল জুয়ার সঙ্গে জড়িত এক চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বড় সাফল্য অর্জন করেছেন। প্রথমে সমির আজিজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে আরও ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন, সাইবুল হোসেন লস্কর, জাহির হোসেন লস্কর, রজত কুমার সিং এবং আফতাব লস্কর। পুলিশ সূত্রে প্রকাশ, অভিযুক্তদের কাছ থেকে মোট ৮০ হাজার ২ শত টাকা নগদ অর্থ, ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আইপিএল জুয়ার হিসাব সংবলিত একটি নোটবুক এবং জুয়া সংক্রান্ত ৪টি হিসাবের শিট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সমস্ত সামগ্রী আইনানুগ প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার (২৭ এপ্রিল ) আদালতে পেশ করা হয়। এই ঘটনায় শিলচর থানায় ৩৮৭/২০২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024