রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮.৫৯ এএম
  • ১৫৮ Time View
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
256

বশিরুল আলম, স্টাফ রিপোর্টারঃ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় জিসান মল্লিক নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফটের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, জীবননগর উপজেলার উথুলী গ্রামের এক নারী চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছেন। তার সঙ্গে থাকা ছোট শিশুটি লিফটের সামনে অবস্থান করছিল। এ সময় হঠাৎ করে জিসান মল্লিক শিশুটির গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং দ্রুত সেখান থেকে পালানোর উদ্যোগ নেয়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে আশপাশে থাকা লোকজনের নজরে এলে তারা চিৎকার শুরু করেন। পরে হাসপাতাল প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় হাসপাতাল এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, বিশেষ করে সন্ধ্যার পর বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় এমন ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।পুলিশ জানায়, আটককৃত জিসান মল্লিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে হাসপাতাল এলাকায় টহল জোরদার করার বিষয়েও তারা গুরুত্ব দিচ্ছে। এদিকে, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে এবং তার পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024