রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মহারাষ্ট্রে বিয়ে বাড়ির ফেরত গাড়িতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত ৫

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩.৪৯ এএম
  • ৩৮০ Time View
টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত, আহত ১
টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত, আহত ১
553

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের মহারাষ্ট্রে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে চলা ট্রাকের সঙ্গে এসইউভির সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। ভান্ডারা জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) রাতে পাউনি তালুকের আদিল গ্রামের সন্নিকটে রাজ্য সড়কে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনাটি। কোন্ধাতে ছিল বিয়ে বাড়ি।

সেখানে আনন্দময় অনুষ্ঠান শেষে হইচই করে গাড়িতে চেপে ফিরছিলেন ৯ জন যাত্রী। গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে তীব্র গতিতে ছুটে আসা একটি ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। এদের মধ্যে রয়েছেন এক দম্পতি, মা ও মেয়ে। ওই গাড়িতে থাকা আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত দেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

আহতদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত বলে জানা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে আশংকা প্রশাসনের। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ট্রাক চালক দুর্গেশ যাদবকে গ্রেফতার করা হয়েছে। ছত্তিশগড়ের বাসিন্দা ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024