শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দৌলাতদিয়াড়ে ‘লাঠিয়াল সংস্কৃতি’—যাত্রী নির্যাতনে উত্তাল ভালাইপুর, সড়ক অবরোধে জনদুর্ভোগ গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ফ্যাক্টরি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত মুকসুদপুরে শিক্ষিকাকে ঘিরে অভিযোগ, এলাকায় তোলপাড় আলমডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল: খেলাধুলায় গড়ছে মাদকমুক্ত প্রজন্ম আলমডাঙ্গায় হজ্জযাত্রীদের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডেল্টা লাইফে অনিয়মের অভিযোগ: গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে কর্মী, দিশেহারা ভুক্তভোগীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ ঢাবির টিএসসিতে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রচণ্ড গরমে ভোটের লাইনে পশ্চিমবঙ্গে প্রথম দফায় ৪ জনের মৃত্যু মহারাষ্ট্রে বিয়ে বাড়ির ফেরত গাড়িতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত ৫

গোপালগঞ্জে আইজিপির আগমন ঘিরে উচ্ছ্বাস, আইন-শৃঙ্খলা সভায় মিলল দিকনির্দেশনা

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩.৩৯ এএম
  • ২৯ Time View
গোপালগঞ্জে আইজিপির আগমন ঘিরে উচ্ছ্বাস, আইন-শৃঙ্খলা সভায় মিলল দিকনির্দেশনা
গোপালগঞ্জে আইজিপির আগমন ঘিরে উচ্ছ্বাস, আইন-শৃঙ্খলা সভায় মিলল দিকনির্দেশনা
42

গোপালগঞ্জ প্রতিনিধি | ২৪ এপ্রিল ২০২৬ খ্রি.:

গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোঃ আলী হোসেন ফকির-এর আগমনকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। জেলার পুলিশ সদস্যদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান মোঃ হাবীবুল্লাহ। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

পরে বিকেল ৪টায় গোপালগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেড-এ অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইজিপি মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
সভায় গোপালগঞ্জের পাশাপাশি ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার পুলিশ সুপারগণ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফরা অংশগ্রহণ করেন। এতে পুরো অনুষ্ঠানস্থলে মিলিত হয় অভিজ্ঞতা, মতামত ও কর্মপ্রেরণার এক অনন্য পরিবেশ।

মতবিনিময় সভায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের নানা সমস্যা, প্রতিবন্ধকতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়গুলো খোলামেলা আলোচনা করা হয়। আইজিপি মহোদয় মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং ধাপে ধাপে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, জনগণের বন্ধু হয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জনগণের আস্থা অর্জন ও পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত সদস্যদের মাঝে নতুন উদ্যম, প্রেরণা ও দায়িত্ববোধের সঞ্চার ঘটে। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024