শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-ফজর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক হাজার গাছের চারা বিতরণ নীলফামারীর অধিকাংশ নদী নাব্যতা হারিয়ে ভরাট হয়েছে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সোহেল খন্দকারের নির্বাচন ইশতেহার ডিজিটাল সেবাকে সবার জন্য সহজলভ্য করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুকসুদপুরে নারিকেল চারা বিতরণ গোপালগঞ্জে ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন ও যাকাতের চেক বিতরণ মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে ঐক্যবদ্ধ সংগঠন গড়ার আহ্বান নীলফামারীতে ৫০০ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ বিতরণ কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের মরদেহ দেশে ফেরত গোপালগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯.৩৪ পিএম
  • ১৯৬ Time View
গোপালগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
গোপালগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
261

নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ

গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনস মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাছাইকৃত যোগ্য প্রার্থীদের অংশগ্রহণে তৃতীয় দিনের পরীক্ষায় ১৬০০ মিটার দৌড় (পুরুষ), ১০০০ মিটার দৌড় (নারী), ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং অনুষ্ঠিত হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মো. হাবীবুল্লাহ এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি, কর্মকর্তা ও ফোর্সগণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তিন দিনের মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন করেন।
পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার। এসময় তিনি প্রার্থীদের কোনো ধরনের দালাল চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করতে এবং প্রতারণার শিকার না হওয়ার বিষয়ে সতর্ক করেন।
তিনি তিন দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024