রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে জমি বিরোধে হামলা, ফিরোজ মাতব্বরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১.২৮ পিএম
  • ৩১৩ Time View
মুকসুদপুরে জমি বিরোধে হামলা, ফিরোজ মাতব্বরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
মুকসুদপুরে জমি বিরোধে হামলা, ফিরোজ মাতব্বরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
434

স্টাফ রিপোর্টার: পরেশ বিশ্বাস : আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়ন এর বাক্স খোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ফিরোজ মাতব্বর (৬৫), পিতা– সরাব আলি মাতব্বর, গ্রাম– বাক্সখোলা, থানা– মুকসুদপুর, জেলা– গোপালগঞ্জকে প্রধান আসামি করে মোট ১৪ জনের নাম উল্লেখসহ আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে মুকসুদপুর থানা পুলিশ। যার মামলা নং–১৩, তারিখ ১৫ এপ্রিল ২০২৬।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৪ এপ্রিল সকালে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে ভুক্তভোগী পরিবারের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির সদস্যদের মারধর করে গুরুতর আহত করা হয়।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন করিম শেখ, রুবিনা বেগম, সিয়াম শেখ, সবেদ আলী ও সুমাইয়া বেগম। গুরুতর আহত করিম শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, হামলার সময় রুবিনা বেগমের গলায় থাকা আড়াই ভরি স্বর্ণের চেইন (আনুমানিক ৫ লাখ টাকা) এবং সুমাইয়া বেগমের গলায় থাকা আট আনা স্বর্ণের চেইন (আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা) ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর ও নগদ অর্থ লুটপাটের অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে আসামিরা বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে, এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
এ বিষয়ে মুকসুদপুর থানা পুলিশ জানিয়েছে, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024