রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দাম্পত্য কলহের জেরে গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাসের আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯.৩৭ পিএম
  • ৫৭৯ Time View
দাম্পত্য কলহের জেরে গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাসের আত্মহত্যা
725

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

দাম্পত্য কলহের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপা দাস আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামের নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীপা দাসের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি তার স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তার স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে দরজা ভেঙে পাশের ঘরে প্রবেশ করলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে দীপা দাসের সহপাঠী বাংলা বিভাগের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস গণমাধ্যমকে জানান, “তার আত্মহত্যার বিষয়টি আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। তবে দাম্পত্য কলহের জেরে ঝগড়ার পর তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তার মৃত্যুর খবর পেয়ে আমরা খুবই শোকাহত।”
আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, “দীপা দাস ছিলেন অত্যন্ত অমায়িক, মেধাবী এবং পড়াশোনায় অনেক ভালো একজন শিক্ষার্থী। স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় আমরা এবং বাংলা পরিবারের সবাই গভীরভাবে শোকাহত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024