শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন ফরিদপুরে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্ববাজারের ধাক্কায় দেশে বাড়ল জ্বালানি তেলের দাম মাদারীপুরে মিনি ট্রাক নিয়ে একযোগে ৮ দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালঙ্কার লুট গোপালগঞ্জের পুলিশ সদস্য সম্রাট বিশ্বাসের মৃত্যু ঘিরে রহস্য মুকসুদপুরে জমি বিরোধে হামলা, ফিরোজ মাতব্বরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা পৈতৃক সম্পত্তি দখল ঠেকাতে গিয়ে মামলা-হয়রানির অভিযোগ—মুকসুদপুরে ভুক্তভোগীদের প্রতিবাদ ও সংবাদ সম্মেলন যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

মুকসুদপুরে আইফোনের জন্য কলেজ ছাত্রকে হত্যা, দুইজনের জবানবন্দিতে উদ্ধার মরদেহ

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২.১৬ এএম
  • ৫১২ Time View
মুকসুদপুরে আইফোনের জন্য কলেজ ছাত্রকে হত্যা, দুইজনের জবানবন্দিতে উদ্ধার মরদেহ
597

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা-এর বাঁশবাড়ীয়া গ্রামে আইফোনের জন্য এক কলেজ ছাত্রকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ছাত্রের নাম সিয়াম (১৭), পিতা: লিখন। এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ০৭ মার্চ ২০২৬ তারিখে অভিযুক্ত চার বন্ধু সিয়ামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা নেশাগ্রস্ত অবস্থায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ঘটনাটি গোপন করার উদ্দেশ্যে তারা মরদেহ হাসপাতালে পিছনের একটি পুকুরে ফেলে দেয় এবং কচুরিপানার নিচে লুকিয়ে রাখে, যাতে কেউ সহজে মরদেহটি দেখতে না পারে।
পরিবারের সদস্যরা জানান, সিয়াম কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সন্দেহের ভিত্তিতে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে।
সোমবার (০৯ মার্চ) রাত প্রায় ১১টার দিকে বাঁশবাড়ীয়া গ্রামের হাসপাতালের পিছনের একটি পুকুর থেকে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত দিদার মুন্সী, পিতা: সাহিন মুন্সী, গ্রাম: ঝুটি গ্রাম এবং পারভেজ মুন্সী, পিতা: টুটুল মুন্সী, সাং: বাঁশবাড়ীয়া পুলিশের কাছে জবানবন্দি দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ পুকুর থেকে মরদেহের সন্ধান পায় এবং তা উদ্ধার করে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন—
১. সাজিদ মুন্সী, পিতা: রিপন মুন্সী, সাং: বাঁশবাড়ীয়া
২. পারভেজ মুন্সী, পিতা: টুটুল মুন্সী, সাং: বাঁশবাড়ীয়া
৩. অভি মুন্সী, পিতা: রহমান মুন্সী, মাতা: পপি বেগম, সাং: বাঁশবাড়ীয়া
৪. দিদার মুন্সী, পিতা: সাহিন মুন্সী, গ্রাম: ঝুটি গ্রাম
প্রাথমিকভাবে জানা গেছে, সিয়ামের ব্যবহৃত একটি আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। হত্যার পর অভিযুক্তরা মোবাইল ফোনটি নিজেদের দখলে নেয় এবং পরে সেটি বোয়ালিয়া গ্রামের এক ব্যক্তির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং পুলিশ পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
স্থানীয়রা এ নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024