শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন গোপালগঞ্জজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জনজীবনে চরম দুর্ভোগ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে জামায়াত ও বিএনপি মনোনীত প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ, টাঙ্গাইল-৮ আসনে আলোচনা

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৪.৪৩ পিএম
  • ২৭১ Time View
বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে জামায়াত ও বিএনপি মনোনীত প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ, টাঙ্গাইল-৮ আসনে আলোচনা
বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে জামায়াত ও বিএনপি মনোনীত প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ, টাঙ্গাইল-৮ আসনে আলোচনা
348

নিজস্ব প্রতিবেদকঃ আজকের জাগরণ

 

টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান ও বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আযম খান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের সোনার বাংলা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দোয়া প্রার্থনা, কুশল বিনিময়ের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা মতবিনিময় করেন বলে জানা গেছে।

এর আগে গতকাল বুধবার (৭ জানুয়ারি) টাঙ্গাইল-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ এডভোকেট আহমেদ আযম খান হঠাৎ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বাসভবনে যান। ওই সময় তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম একজন জাতীয় ব্যক্তিত্ব। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই পারেন। এটি কোনো রাজনৈতিক সমঝোতা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যের বহিঃপ্রকাশ।

এ বিষয়ে টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান বলেন,
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম একজন সম্মানিত মুক্তিযোদ্ধা ও জাতীয় ব্যক্তিত্ব। তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নেওয়া আমাদের নৈতিক দায়িত্বের অংশ। এটি কোনো রাজনৈতিক সমঝোতা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, আগামী নির্বাচনে জনগণ যোগ্য ও সৎ নেতৃত্বকেই মূল্যায়ন করবে। সে প্রত্যাশা নিয়েই আমরা মাঠে কাজ করছি।

উল্লেখ্য, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তিনি ব্যক্তিগতভাবেও নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
এদিকে টাঙ্গাইল-৮ আসনের একাধিক প্রার্থীর ধারাবাহিক সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024