শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ফরিদপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১২.০৪ এএম
  • ৭১৩ Time View
ফরিদপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
853

ফরিদপুর প্রতিনিধি | আজকের জাগরণ

ফরিদপুরে বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ (২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম। তিনি বক্তব্যে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর; জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর; জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় নবনির্বাচিত সাংবাদিক সদস্যরা পেশাগত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026