সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গোপালগঞ্জে পুলিশের পদোন্নতি অনুষ্ঠান: র‍্যাংক ব্যাজ পরালেন এসপি

  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ১১.৩৪ এএম
  • ৭১১ Time View
গোপালগঞ্জে পুলিশের পদোন্নতি অনুষ্ঠান: র‍্যাংক ব্যাজ পরালেন এসপি
909

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ

গোপালগঞ্জ জেলায় কর্মরত সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন গোপালগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ। বৃহস্পতিবার, পহেলা জানুয়ারি ২০২৬ তারিখে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি নব-পদোন্নত পুলিশ সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পদোন্নতির মাধ্যমে দায়িত্ব যেমন বাড়ে, তেমনি জনগণের প্রতি জবাবদিহিতাও আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি নব-পদোন্নত সদস্যদের পেশাগত সততা বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তাঁদের কর্মজীবনের ধারাবাহিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যরা র‍্যাংক ব্যাজ গ্রহণের মাধ্যমে নতুন দায়িত্ব ও মর্যাদায় নিজেদের আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আফতাব উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব মোহাম্মদ জিয়াউল হক। তাঁরা নব-পদোন্নত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং তাঁদের পেশাগত জীবনে সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে নব-পদোন্নত পুলিশ সদস্যদের সঙ্গে পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024