শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গোপালগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১.৫৮ পিএম
  • ১১৪৫ Time View
গোপালগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত
গোপালগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত
1542

নিজস্ব প্রতিবেদক | গোপালগঞ্জ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে গোপালগঞ্জে জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসন, গোপালগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস, গোপালগঞ্জের যৌথ আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে এবং ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে।

ফাইনাল খেলায় হাজী লালমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ সদর ১-০ গোলে সরকারি মুকসুদপুর কলেজ, মুকসুদপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মো: আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। এ সময় জেলা প্রশাসন ও ক্রীড়া দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়ানুরাগী দর্শকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026