শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

গোপালগঞ্জ জেলা প্রশাসকের ব্যস্ত দিন: চারটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ।

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২.১৮ এএম
  • ৬০০ Time View
806

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: আজকের জাগরণ

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান সোমবার দিনব্যাপী চারটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন।

দিনের শুরুতে তিনি ঢাকার জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) আয়োজিত “গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সেখানে গ্রাম পুলিশের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে ধরে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

এরপর তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গোপালগঞ্জ আয়োজিত ইমামদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। তিনি ইমামদের মাধ্যমে মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আয়োজিত নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাসে যোগ দেন। তিনি কারিগরি ও শিল্পমুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

দিনের শেষ কর্মসূচিতে তিনি ইমাম প্রশিক্ষণ একাডেমি, গোপালগঞ্জ আয়োজিত বিভিন্ন জেলার ইমামদের অংশগ্রহণে নিয়মিত প্রশিক্ষণ কোর্স—২০২৫ এর সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সমাজসচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024