রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গোপালগঞ্জে আরমান পরিবহনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ২৫

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১১.৪২ পিএম
  • ৩০৯ Time View
গোপালগঞ্জে আরমান পরিবহনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ২৫
গোপালগঞ্জে আরমান পরিবহনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ২৫
399

 

নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ

গোপালগঞ্জ, ১৪ অক্টোবর — গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল হার্টিকালচার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে খুলনাগামী আরমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেলে যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে যোগ দেন।

আহতদের দ্রুত উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024