শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ঢাকা কলেজে হামলার প্রতিবাদে মুকসুদপুর কলেজে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯.২৪ পিএম
  • ৩১৭ Time View
ঢাকা কলেজে হামলার প্রতিবাদে মুকসুদপুর কলেজে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ
ঢাকা কলেজে হামলার প্রতিবাদে মুকসুদপুর কলেজে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ
439

 

গোপালগঞ্জ প্রতিনিধি | আজকের জাগরণ

ঢাকা কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমানের নেতৃত্বে এক বিক্ষোভ র‌্যালি একাডেমিক ভবন থেকে শুরু হয়ে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান বলেন,
“ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত শিক্ষার্থীদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. কবিরউদ্দিন আহম্মদ, অর্থনীতি বিভাগের প্রধান মো. আরিফুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান ফিরোজ মাহমুদসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির (BCS General Education Association) ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের অন্যান্য সরকারি কলেজের ন্যায় সরকারি মুকসুদপুর কলেজেও কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026