শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

জয়পুরহাটে পুরানাপৈল রেলগেটে ভাঙা বার, বড় দুর্ঘটনার শঙ্কা

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮.১৬ পিএম
  • ২৪২ Time View
জয়পুরহাটে পুরানাপৈল রেলগেটে ভাঙা বার, বড় দুর্ঘটনার শঙ্কা
জয়পুরহাটে পুরানাপৈল রেলগেটে ভাঙা বার, বড় দুর্ঘটনার শঙ্কা
346

জয়পুরহাটে পুরানাপৈল রেলগেটে ভাঙা বার, বড় দুর্ঘটনার শঙ্কা

 

মোস্তাফিজুর রহমান জয়পুরহাট প্রতিনিধি: আজকের জাগরণ

জয়পুরহাট শহরের অদূরে পুরানাপৈল রেলগেটের পূর্ব পার্শ্বের নিরাপত্তা বারটি দুই দিন আগে ভেঙে পড়লেও এখনো তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এই গুরুত্বপূর্ণ রেলক্রসিংটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

 

১৪ সেপ্টম্বর মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রেলগেটের একটি পাশ সম্পূর্ণরূপে খোলা থাকায় রেললাইন পারাপারকারী পথচারী ও যানবাহনের চলাচলে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। গেটম্যান ইমরান হোসেন বলেন, বার ভেঙে যাওয়ার পর দুই পাশেই সাময়িকভাবে দড়ি বেধে ব্যারিকেড দিয়ে নিরাপত্তার কাজ চালানো হচ্ছে। কিন্তু এতে নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। গেটবিহীন অবস্থায় কাজ করাটা আমার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

উল্লেখ্য, পুরানাপৈল রেলক্রসিং- এ নিকট অতীতে বেশ কয়েকটি বড় ধরনে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ভাঙা বারের কারণে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আরও বড় দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করছে।

 

স্থানীয়রা অভিযোগ করে বলেন,  বিগত দিনে এই রেলগেটে বেশকিছু দুর্ঘটনা ঘটেছে। গত ২ দিনে ত্রুটিপূর্ণ রেলক্রসিংটি দূ্র্ঘনার শংকা আরো প্রকট করে তুলেছে। কিন্তু রেল কর্তৃপক্ষের যেন কোনো মাথাব্যথা নেই। সময়মতো সংস্কার না হলে কোনো বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় কে নেবে?”*

 

তাদের দাবি, দ্রুত ভেঙে যাওয়া বারটি মেরামত করে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন করতে হবে, যাতে জনসাধারণ নিরাপদে রেললাইন পার হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024