রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বোয়ালমারীতে পৈতৃক জমি দখল ও ফসল ধ্বংসের অভিযোগে উত্তেজনা

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১১.০৮ পিএম
  • ২৫৩ Time View
বোয়ালমারীতে সাংবাদিকসহ প্রভাবশালীদের বিরুদ্ধে জমি দখল ও ফসল নষ্টের অভিযোগ
বোয়ালমারীতে পৈতৃক জমি দখল ও ফসল ধ্বংসের অভিযোগে উত্তেজনা
450

আব্দুল মতিন মুন্সী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি | আজকের জাগরণ

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে ৮০ বছরের ভোগদখলীয় জমি দখল ও ফসল নষ্টের অভিযোগ উঠেছে সাংবাদিক মুকুল বোসসহ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, কেয়াকগ্রামের সাংবাদিক মুকুল বোস, স্থানীয় যুবদল নেতা বকুল, যুবলীগের সহ-সভাপতি বাচ্চু বিশ্বাস এবং যুবলীগ সদস্য বিলায়েত বারী মিলে জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালান।

অভিযোগকারী হুমায়ুন কবির জানান, তাদের পরিবার প্রায় ৮০ বছর ধরে ১২০ শতাংশ পৈতৃক জমিতে কৃষিকাজ করে আসছে। জমিটির সিএস, এসএ, মাঠ রেকর্ড ও দলিলসহ সব বৈধ কাগজপত্র তাদের দখলে রয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি অভিযুক্তরা দলবল নিয়ে ওই জমিতে প্রবেশ করে লাউ, মরিচ, শিমসহ বিভিন্ন সবজি গাছ উপড়ে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে। এতে প্রায় এক থেকে দেড় লাখ টাকার ফসল নষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার কারণে ভুক্তভোগী পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জমিতে নষ্ট ফসলের চিহ্ন এখনও স্পষ্ট এবং ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের সহায়তা কামনা করছে।

হুমায়ুন কবির বলেন, “আমাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রভাবশালী মহল জোর করে জমি দখলের চেষ্টা করছে। আমরা প্রশাসনের ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে সাংবাদিক মুকুল বোস, বকুল, বাচ্চু বিশ্বাস ও বিলায়েত বারীর বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024