শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হলেন কুলাউড়ার ইশতিয়াক মাহমুদ রুহান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সিএনজি চুরি মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত আল-ফজর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক হাজার গাছের চারা বিতরণ নীলফামারীর অধিকাংশ নদী নাব্যতা হারিয়ে ভরাট হয়েছে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সোহেল খন্দকারের নির্বাচন ইশতেহার ডিজিটাল সেবাকে সবার জন্য সহজলভ্য করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুকসুদপুরে নারিকেল চারা বিতরণ গোপালগঞ্জে ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন ও যাকাতের চেক বিতরণ মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে ঐক্যবদ্ধ সংগঠন গড়ার আহ্বান

মুকসুদপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২.১৬ এএম
  • ৩৫৪ Time View
মুকসুদপুরে ট্রেন দুর্ঘটনায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত্যু
মুকসুদপুরে ট্রেন দুর্ঘটনায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত্যু
327

আৰেফিন মুক্তা, মুকসুদপুর, প্রতিনিধি ,গোপালগঞ্জ | আজকের জাগরণ

 

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলস্টেশনে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। আজ ৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ৭৫ বছর বয়সী বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা আনুমানিক ১০টা থেকে ১১টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধাকে কেউ বা কারা রেলস্টেশনে রেখে যায় এবং বলে যায় যে, পরে এসে তাকে নিয়ে যাবে। তিনি জানান, রেলে করে ভাঙ্গা যাবেন।

 

স্থানীয়রা তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি রেলেই যাবেন বলে জেদ ধরে বসে থাকেন। সন্ধ্যা ঘনিয়ে এলে তিনি রেল লাইনের মাঝখানে বসে পড়েন। পরে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন মুকসুদপুর রেলস্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশের বিভিন্ন অংশ সংগ্রহ করে প্যাকেটের মাধ্যমে উদ্ধার করেন।

 

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024