শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

ফরিদপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮.১১ পিএম
  • ২৩২ Time View
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাংবাদিক মো. সরোয়ার হোসেনের ওপর নৃশংস হামলা এবং সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাংবাদিক মো. সরোয়ার হোসেনের ওপর নৃশংস হামলা এবং সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
378

অনিক রায়, ফরিদপুর

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাংবাদিক মো. সরোয়ার হোসেনের ওপর নৃশংস হামলা এবং সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় সংবাদকর্মীরা। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর যেভাবে একের পর এক হামলা চালানো হচ্ছে, তা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি। তারা বলেন, ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিক মো. সরোয়ার হোসেনের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়— এটি গোটা সাংবাদিক সমাজের ওপর হামলার সামিল। হামলার সময় ক্যামেরা,মোবাইল ফোন ও পঞ্চাশ হাজার টাকা সহ প্রয়োজনীয় কাগজ পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ প্রকাশ করেন উপস্থিত মহল। এ ধরনের হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

 

বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী আইন প্রণয়নের দাবি ওঠে সমাবেশ থেকে।

 

সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মামুনুর রশীদ, হামলার শিকার সাংবাদিক ও দৈনিক খোলা কাগজ ও মাই টিভি’র প্রতিনিধি মো. সরোয়ার হোসেন, সাংবাদিক মাসুম অর রশিদ, মুন্সী মনিরুজ্জামান, এনসিপির আশরাফ শেখ, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ওবায়দুর রহমান, মাহামুদুল হক বাহার, আখতারুজ্জামান, জাকারিয়া খান, সানোয়ার হোসেন, রিপন শেখ প্রমুখ।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024