রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ২.১৬ পিএম
  • ১৯৫ Time View
কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন
কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন
331

কুড়িগ্রাম প্রতিনিধি
‘একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে।’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনে কুড়িগ্রামে ৩৬-তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। এদিন জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালীটি বের হয়। পরে ফুলকুড়ি মিলায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক প্রবীনকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হুমায়ুন কবীর, প্রবীন সামিউল ইসলাম নান্টু, সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “পরিবারের প্রবীনদের ভুমিকা অপরিসীম। আমরা প্রবীনদের হাত ধরে পৃথিবীতে এসেছি। প্রবীনরা যাতে অবহেলার পাত্র না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।কেননা আমরাও একদিন প্রবীন হবো।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024