রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আগামী নির্বাচনই দেশের জন্য শেষ সুযোগ: সিইসি নাসির উদ্দীন

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১.৫৭ পিএম
  • ১৮৭ Time View
আগামী নির্বাচনই দেশের জন্য শেষ সুযোগ
সুষ্ঠু নির্বাচনে রাজনীতিবিদ ও জনগণের সহযোগিতা জরুরি
300

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, “দেশের জন্য কিছু করার শেষ সুযোগ হচ্ছে আগামী জাতীয় নির্বাচন।”
মঙ্গলবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনীতিবিদদের সহযোগিতা সবার আগে প্রয়োজন। পাশাপাশি গণমাধ্যম এবং সর্বোপরি জনগণের সহযোগিতা ছাড়া নির্বাচনের সফলতা সম্ভব নয়।

তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিচ্ছে। জালিয়াতির শঙ্কা সম্পর্কে তাদের কাছ থেকে মতামত নিয়েছেন বলেও জানান তিনি।

ভোটার তালিকা প্রসঙ্গে সিইসি বলেন, প্রায় ২১ লাখ ৩০ হাজার মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে ৩৫ লাখ যোগ্য ভোটার তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া নারী ও পুরুষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লাখ ব্যবধান কমিয়ে আনা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024