শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পৈতৃক সম্পত্তি দখল ঠেকাতে গিয়ে মামলা-হয়রানির অভিযোগ—মুকসুদপুরে ভুক্তভোগীদের প্রতিবাদ ও সংবাদ সম্মেলন যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন গোপালগঞ্জজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জনজীবনে চরম দুর্ভোগ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক

ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত টাকা ফেরত আনতে হবে: গ্রাহক সমাজ

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩.৫৮ পিএম
  • ১৪৯ Time View
ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত টাকা ফেরত আনতে হবে: গ্রাহক সমাজ
ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত টাকা ফেরত আনতে হবে: গ্রাহক সমাজ
187

ইসলামী ব্যাংক এদেশের বিপুল সংখ্যক মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ব্যাংক। এ ব্যাংকের প্রতিষ্ঠাতারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের বহু মানুষকে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা গ্রাহকরা এই ব্যাংকের সাথে লেনদেন, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য করে, আমাদের অর্থনৈতিক জীবনযাত্রা সমৃদ্ধ করেছি। ব্যাংকটি বাংলাদেশের পরপর কয়েকবার সেরা ব্যাংক হয়েছে এবং দক্ষিণ এশিয়াতেও শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের কুদৃষ্টি এই ব্যাংকের উপরে পরে। তারা দিনদুপুরে ব্যাংকটি দখল করে নেয়। প্রায় দেড় লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে। এবং অবৈধভাবে পটিয়া উপজেলা থেকে ১২ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করে। যারা ছিল অযোগ্য, অদক্ষ এবং নিয়োগের কোন বৈধ প্রক্রিয়া মানা হয়নি। ব্যাংক তাদেরকে বৈধ করার জন্য পরীক্ষা নিতে উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু মাত্র ৪০০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাকিরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করছে। ব্যাংকের সুনাম সুখ্যাতি ধ্বংসের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে গ্রাহক সমাজের পক্ষ থেকে আমাদের দাবি স্পষ্ট এবং নিন্মরুপ:
১। ব্যাংক অবৈধভাবে দখলকারীদেরকে মামলা দিতে হবে এবং গ্রেপ্তারের উদ্যোগ গ্রহণ করতে হবে।
২। ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত সকল অর্থ ফেরত আনতে হবে এবং এর সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে হবে।
৩। যারা বৈধ হওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং ব্যাংকের সুনাম সুখ্যাতি ধ্বংস করছে, তাদেরকে মামলা দিতে হবে এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৪। ব্যাংক শতভাগ ফ্যাসিজম মুক্ত করতে হবে এবং অবৈধ নিয়োগকৃতদের অবিলম্বে ছাঁটাই করতে হবে।
৫। এবং নতুন করে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। যারা নিজেদেরকে যোগ্যতার সাথে ইসলামী শরিয়া নিশ্চিত করে ব্যাংকটি পরিচালনার মধ্য দিয়ে আবার মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে।

ইসলামী ব্যাংক সোনারগাঁ জনপদ শাখা, উত্তরার গ্রাহকদের এক মানববন্ধনে বক্তারা উক্ত দাবিসমূহ উপস্থাপন করেন। এ সময় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল আহসান, কামরুল হাসান, গাজী মনির হোসাইন, আহসান হাবীব, জিয়াউর রহমান, ফিরোজ আলম, আনোয়ার হোসাইন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024