সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

ফরিদপুর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত।

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৩.০২ পিএম
  • ১২৮ Time View
ফরিদপুর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত।
133

অনিক রায়, ফরিদপুর
৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

ফরিদপুরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই পূজা-অনুষ্ঠান। পবিত্র অষ্টমীর দিনে আয়োজিত এ পূজার নেতৃত্ব দেন আশ্রমের কোষাধ্যক্ষ স্বামী সুমধুরানন্দ মহারাজ।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, মা দুর্গার নবরূপের মধ্যে ‘কুমারী’ এক বিশেষ রূপ—যেখানে কন্যাশিশুকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। পূজা-আয়োজকগণ জানান, প্রতি বছর দুর্গাপূজার অষ্টমীতে এই বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে, যা নারীত্ব ও শুদ্ধতার প্রতীক হিসেবে বিবেচিত।

এবারের কুমারী হিসেবে পূজিত অসমী মজুমদার(১০), পিতা দীপক মজুমদার ও মাতা কৃষ্ণা ব্যানার্জির কন্যা। অসমী মজুমদার ফরিদপুর শহরের চর কমলাপুর এলাকার বাসিন্দা এবং সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

অনুষ্ঠান শেষে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন ফরিদপুর-০৩ আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ এবং জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোবাররেস আলী ইসা।

পূজার পর্বসমূহ সঞ্চালনা করেন শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শুরবরানন্দ মহারাজ। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024