শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

২৪ ডিসেম্বর সারাদেশে নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭.০৯ পিএম
  • ২১ Time View
42

আগামী ২৪ ডিসেম্বর সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যেদিন ফল ঘোষণা করা হবে, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

শুক্রবার (২০ নভেম্বর) মুন্সিগঞ্জের ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, ইতোমধ্যে প্রাথমিক স্তরের পাঠ্যবই পৌঁছে গেছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিক স্তরের বইও পৌঁছে যাবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ছোট ছোট শিক্ষার্থীরা নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেসও পাবে। প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শেষ হওয়ার পর মাধ্যমিকের বই বিতরণ করা হবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রীর এ ঘোষণার ফলে আগামী ২৪ ডিসেম্বর নতুন পাঠ্যবই হাতে পাওয়ার অপেক্ষায় থাকবেন দেশের শিক্ষার্থীরা।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026