সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : তারেক রহমান বাজি ফাটালে রোগ সারে, বিতর্কের মুখে বিজেপি বিধায়ক পাপিয়া হাসনাতের আড়াই মিনিটের প্রশ্নে প্রতিমন্ত্রী যা উত্তর দিলেন রান্নার গ্যাসে বাড়তি চাপ, দুই মাসেই বেড়েছে ৪৭৫ টাকা ঘণ্টায় ৫০৩ কিমি গতিতে ছুটল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি, গড়ল নতুন বিশ্বরেকর্ড ইরানের ভূগর্ভে দুটি বিশাল ফাটল শনাক্ত, কী বলছেন বিজ্ঞানীরা গাজা সীমান্তে মার্কিন ঘাঁটি প্রস্তুত, বিদেশি সেনা মোতায়েনের পরিকল্পনা বাংলাদেশের পাঁচ অপারেটরের সিমের সুবিধা ও অসুবিধা

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন জমা পড়েনি: হাইকমিশন

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮.২৫ পিএম
  • ১৩ Time View
29

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তবে তাঁর নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে একটি ই-মেইল পেয়েছে হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় দিল্লির বাংলাদেশ হাইকমিশন। বিবৃতিতে বলা হয়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

তবে ওই অনুরোধ শেখ হাসিনার নিজের সিদ্ধান্তে বা অনুমোদনে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ হাইকমিশনের কাছে নেই। আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদনের পক্ষে কোনো সুনির্দিষ্ট নথি বা প্রমাণপত্র সংযুক্ত ছিল না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হাইকমিশন আরও জানায়, ই-মেইলটি পাওয়ার পর বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁর নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ ঘিরে আলোচনার মধ্যে বাংলাদেশ হাইকমিশনের এই বিবৃতি সামনে এল। তবে হাইকমিশনের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার পক্ষ থেকে সরাসরি কোনো আবেদন জমা পড়েনি।
সূত্র: টাইমস টুুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026