মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম এমপির পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬.১২ পিএম
  • ১৬ Time View
32

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। এ লক্ষ্যে আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়নে সহযোগিতার আগ্রহ জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি, সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকতা পেশার পেশাদারত্ব উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন সুসান ভাইজ। তিনি সব মাধ্যমের শিক্ষকদের জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ ছাড়া প্রাক্‌-চাকরি শিক্ষক প্রশিক্ষণ এবং চাকরিতে যোগদানের পর নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।

বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল কনটেন্ট ও এডটেক খাতে বেসরকারি খাতের অংশীদারত্ব বাড়াতে কাজ করছে সরকার।

শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান বাড়াতে সরকারের ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কাজ চলছে বলে জানান মাহদী আমিন।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে উন্নত মানের শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এ সময় পাঠদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বৈঠকে ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026