সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

রাতের মোটরসাইকেল চলাচলে নতুন বিধিনিষেধ

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯.০০ এএম
  • ২৮ Time View
51

সিলেট মহানগর এলাকায় রাতের বেলায় মোটরসাইকেল চলাচলে নতুন বিধিনিষেধ জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার (২১ নভেম্বর) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সরওয়ার মুর্শেদ শামীম। নির্দেশনাটি ২১ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল করা যাবে না। তবে জরুরি প্রয়োজনে ওই সময়ে যাতায়াত করতে হলে মোটরসাইকেলের হালনাগাদ প্রয়োজনীয় কাগজপত্র এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026