সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১.৪৬ পিএম
  • ৬১ Time View
107

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের বরণ এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কলেজের প্রতিষ্ঠাতা লুৎফুজ্জামান বাবর। এ সময় তিনি কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং নারী শিক্ষার প্রসারে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ডা. আফজালুন্নেসা বিনতে লুৎফরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছরিন সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের দাতা সদস্য ডক্টর লতিফা বিনতে লুৎফর, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ কাদের এবং মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম।

এ ছাড়া বক্তব্য দেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরো, সহকারী অধ্যাপক মুখলেছুর রহমান এবং প্রভাষক তাহমিনা আক্তারসহ অন্যরা।

অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রীদের হাতে নগদ অর্থ, বই ও কলম উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি নবীনবরণ উপলক্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে কলম এবং ইতিহাস বিভাগের ১৪ জন শিক্ষার্থীকে বিশেষ উপহার প্রদান করা হয়।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026