বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, আবেদন শুরু ২২ নভেম্বর পল্লী বিদ্যুতের নতুন মিটার নিতে এখন অনলাইনে আবেদন করুন যেভাবে আজও শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ঘূর্ণিঝড় আকভান এর গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়? নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে? আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি? শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী

মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, আবেদন শুরু ২২ নভেম্বর

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২.৫৮ পিএম
  • ১৫ Time View
21

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন এখনো সম্পন্ন হয়নি, তাদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের বাদপড়া শিক্ষার্থীরা এ সুযোগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। এ জন্য ফি জমা দেওয়া যাবে আগামী ২২ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। আর অনলাইনে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করার শেষ সময় ৩ ডিসেম্বর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বোর্ডের আওতাধীন অনুমোদিত সংশ্লিষ্ট সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে দাখিল ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য ই-এসআইএফ (e-SIF) পূরণের সময়সীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিয়ে অনলাইনে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ২২ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। তবে ফি জমা দেওয়ার পরই কেবল শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে। প্রতিষ্ঠানগুলোকে ৩ ডিসেম্বরের মধ্যে ই-এসআইএফে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে।

চিঠিতে আরও স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। ফলে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে সময়ের মধ্যে পুরো কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ কারণে শিক্ষার্থীদের তথ্য যাচাই, ফি জমা এবং অনলাইন এন্ট্রির কাজ যথাসময়ে শেষ করার বিষয়টি নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্য শিক্ষা বোর্ড থেকে ছাড়পত্রের (টিসি) মাধ্যমে মাদ্রাসায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে। তাদের রেজিস্ট্রেশন কার্যক্রমও ৩ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

বিশেষ এই সুযোগের ফলে নির্ধারিত শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন থেকে বাদপড়া শিক্ষার্থীরা নতুন করে নিবন্ধনের সুযোগ পাচ্ছে। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি বোর্ডে যোগাযোগের পরিবর্তে সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। সময়সীমা অতিক্রম করলে আর সুযোগ না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026