মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম এমপির পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর হৃদরোগের ঝুঁকি বাড়ে জীবনের যেসব পর্যায়ে

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩.৩৪ পিএম
  • ২২ Time View
33

নারীদের হৃদরোগের ঝুঁকি শুধু বয়সের সঙ্গে সম্পর্কিত নয়, বরং জীবনের বিভিন্ন পর্যায়ে হরমোনের পরিবর্তনের সঙ্গেও জড়িত। প্রথম মাসিক থেকে শুরু করে গর্ভাবস্থা ও মেনোপজ পর্যন্ত বিভিন্ন সময়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিতে পরিবর্তন আসতে পারে। তাই নারীর হৃদ্‌স্বাস্থ্য সুরক্ষায় জীবনের প্রতিটি পর্যায়ের শারীরিক পরিবর্তন সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনসহ কয়েকটি স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা নারীদের হৃদ্‌স্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা প্রকাশ করেছেন। এতে শুধু প্রাপ্তবয়স্ক বয়সে নয়, শৈশব থেকেই হৃদরোগের ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ১০ বছর বয়সের আগে প্রথম মাসিক শুরু হলে ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া অনিয়মিত বা অতিরিক্ত মাসিক, হরমোনজনিত সমস্যা এবং গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলেও পরবর্তী জীবনে হৃদরোগের আশঙ্কা বাড়তে পারে। তাই মাসিকের ধরন ও প্রজননস্বাস্থ্যের ইতিহাস চিকিৎসকের কাছে জানানো গুরুত্বপূর্ণ।

গর্ভাবস্থা নারীর হৃদ্‌যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করে। এ সময় উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো জটিলতা দেখা দিলে ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে। সন্তান জন্মের পর প্রথম এক বছরও হৃদ্‌স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অতিরিক্ত ক্লান্তি কিংবা পা ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মেনোপজের আগের কয়েক বছর থেকেই নারীর শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে থাকে। এ পরিবর্তনের সঙ্গে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি, রক্তনালি শক্ত হয়ে যাওয়া এবং শরীরে চর্বি জমার প্রবণতা বাড়তে পারে। মেনোপজের পর নারীদের হৃদরোগের ঝুঁকি দ্রুত বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

এ পরিস্থিতিতে শিশু বয়স থেকেই স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করাও জরুরি। এসব অভ্যাস হৃদ্‌স্বাস্থ্যের ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নারীদের হৃদরোগের ঝুঁকি নির্ধারণে শুধু বয়স, ওজন বা পারিবারিক ইতিহাস বিবেচনা করলেই যথেষ্ট নয়। মাসিকের ইতিহাস, গর্ভাবস্থায় কোনো জটিলতা হয়েছিল কি না এবং মেনোপজের সময়ের মতো প্রজননস্বাস্থ্যের তথ্যও গুরুত্বপূর্ণ। এসব তথ্য চিকিৎসককে ব্যক্তির হৃদরোগের ঝুঁকি বুঝতে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে সহায়তা করতে পারে।

নারীর হৃদ্‌স্বাস্থ্য সুরক্ষায় তাই জীবনের বিভিন্ন পর্যায়ের শারীরিক পরিবর্তনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতন জীবনযাপন এবং কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই হতে পারে ঝুঁকি কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026