শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল ১২০৭১ টাকা গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার ঘুমের মধ্যে হঠাৎ পায়ে রগে টান লাগে কেন, দ্রুত আরাম পাবেন যেভাবে সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগ রাতে মোজা পরে ঘুমানোর আগে যে ৫টি বিষয় জানা জরুরি খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর আদায়ে নামছে এনবিআর আজ মাঠে নামছে জাপান ও ব্রাজিল, খেলা শুরু কখন? শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা সরকারি চাকরিজীবীদের পেনশন বৃদ্ধি, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল ১২০৭১ টাকা

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১.২২ এএম
  • ১৪ Time View
34

দেশের বাজারে টানা পাঁচ দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ শনিবার (১৪ নভেম্বর) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। বাজুসের হিসাবে, টানা পাঁচ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ১২ হাজার ৭১ টাকা।

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026