বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের পেসার এবাদত বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি যানজট কমাতে আগামী দুই মাসের মধ্যে ৫০টি এআই ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০০ এমএএইচ ব্যাটারি, নতুন এই ফোনের দাম কত? ‘এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে বাইডেনের শেষ ফোন ভোটার আইডি কার্ডের এলাকা পরিবর্তন করার নিয়ম, ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত GTA 6 খেলার আগে PS5 ও Xbox-এ যেসব আপডেট জরুরি ABS ব্রেকিং সিস্টেম কী, কেন মোটরসাইকেলে এটি গুরুত্বপূর্ণ?

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২.১৬ পিএম
  • ২২ Time View
35

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে হামলা চালায়।

হামলাকারীরা অতর্কিতে ভবনের সামনে এসে ভাঙচুর শুরু করেন। সরেজমিনে দেখা যায়, হামলায় ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশের ঘেরাও অংশ ভেঙে ফেলা হয়েছে।

কার্যালয়ের কর্মকর্তাদের দাবি, হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজা বন্ধ থাকায় তারা ঢুকতে পারেননি। ঘটনার পর ভবনটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দফতর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার বিষয়ে গত এক সপ্তাহ ধরে তারা সতর্ক ছিলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান করছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সরে যেতে বাধ্য হন।

পুলিশকে খবর দেওয়া হলেও অধিকাংশ ভাঙচুরের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেন মামুন পাটোয়ারী।

তিনি আরও দাবি করেন, শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। আশপাশের অন্যান্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এমনকি ভবনে থাকা মিল্টনের ছবিও ভেঙে ফেলা হয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন মামুন পাটোয়ারী।

ঘটনায় দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। সূত্র:টাইমস টুুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026