রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

ঠিকাদারের অবহেলায় ফ্লাইওভার থেকে ব্লক পড়ে আহত অটোরিকশার যাত্রী

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১.৫৭ পিএম
  • ১৫ Time View
21

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে ঢালাইয়ের একটি খণ্ড পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। ৭ থেকে ৮ কেজি ওজনের খণ্ডটি তাঁর মাথায় পড়ায় ঘাড়ের হাড় ভেঙে গেছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় ৭২ নম্বর পিলারের জোড়ার মধ্যবর্তী স্থান থেকে ঢালাইয়ের একটি খণ্ড খুলে পড়ে। খণ্ডটি অটোরিকশার এক যাত্রীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পঞ্চবটি-মুক্তারপুর সেতু প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান বলেন, ফ্লাইওভারের জোড়ার স্থানে থাকা একটি ব্লক সরিয়ে ফেলার কথা ছিল। কিন্তু ঠিকাদারের অবহেলায় সেটি সরানো হয়নি। ওই ব্লকটি পড়ে একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকল্প পরিচালক আরও বলেন, ফ্লাইওভারের অন্য কোথাও ফাটল রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

নির্মাণাধীন ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীদের নিরাপত্তা নিয়ে এ দুর্ঘটনার পর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নির্মাণকাজের সময় ঝুঁকিপূর্ণ অংশ যথাযথভাবে নিয়ন্ত্রণ ও নিরাপদ রাখার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026