সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল খোলা রেখে চলবে অনলাইন ক্লাস

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪.৪৬ পিএম
  • ১৫ Time View
31

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে ক্লাস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হলের ডাইনিং চালু থাকবে।

রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরসহ ডিনস কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সময় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অনলাইনে ক্লাস কার্যক্রম চালু রাখা হবে। ফলে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও দপ্তরের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্য একটি হলে ডাইনিং চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও খাবারের সুবিধা পাবেন।

তবে বিশ্ববিদ্যালয় কবে খুলবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026