গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত
Update Time :
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২.০৯ এএম
৪৪
Time View
গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি। গোপালগঞ্জে অজ্ঞাতনামা গাড়ির চাপায় কল্লল বালা (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের মান্দারতলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত কল্লল বালা গোপালগঞ্জ শহরের বাকর্চি বাড়ি এলাকার প্রদীপ বালার ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নৃপেন দাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কল্লল বালা মান্দারতলা এলাকার নিগি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে মান্দারতলা ব্রিজের ওপর পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা...
69
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জে অজ্ঞাতনামা গাড়ির চাপায় কল্লল বালা (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের মান্দারতলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত কল্লল বালা গোপালগঞ্জ শহরের বাকর্চি বাড়ি এলাকার প্রদীপ বালার ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নৃপেন দাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কল্লল বালা মান্দারতলা এলাকার নিগি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে মান্দারতলা ব্রিজের ওপর পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।