বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, ভোগান্তিতে নাগরিকরা পরিবার নিয়ে চলার জন্য টাইসর, রুমিয়ন নাকি ইনোভা ক্রিস্টা কোন টয়োটা গাড়ি সেরা? গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬ দুধের সঙ্গে কলা খেলে শরীরে কী হয়, জানুন উপকারিতা ও সতর্কতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণায় দোষী ব্রিটিশ কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ডিসেম্বরেই, কোন প্রতিষ্ঠানে কবে পরীক্ষা বাবা-মায়ের চাকরি নিয়ে মন্তব্যের সমালোচনা করলেন শবনম ফারিয়া নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ২, আহত ১৭

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩.১৩ পিএম
  • ১৩ Time View
21

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পায়নি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। একাধিক অনলাইন টুলের মাধ্যমে অডিওগুলো পরীক্ষা করে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। তবে অডিওগুলোর বক্তা কে এবং কথোপকথনগুলো কার সঙ্গে, কী প্রেক্ষাপটে হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি তারা।

দ্য ডিসেন্ট জানিয়েছে, অডিওগুলোর সত্যতা যাচাই করতে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে। কিন্তু আমির হামজা ও তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কথোপকথনের প্রকৃত উৎস ও প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে আমির হামজার কথিত নারীসংক্রান্ত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। পোস্টে তিনি জানান, ফ্যাক্টচেক করে এসব তথ্যের সত্যতা পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া ও অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। ওই ব্যক্তির কণ্ঠকে আমির হামজার বলে দাবি করা হয়েছে। কথোপকথনের একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর তাঁর কোনো রাগ বা ক্ষোভ নেই। শয়তানের ধোঁকা কিংবা নফসের প্রভাবে ঘটনাটি ঘটে থাকতে পারে এবং পরে তিনি নিজেই অনুতপ্ত হয়েছেন।

এদিকে গত ৬ নভেম্বর বগুড়ার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেন আমির হামজা। সেখানে নিজের সম্মানহানির অভিযোগ তুলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এ ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তবে ওই মাহফিলে আমির হামজা তাঁর নামে প্রচারিত অডিওগুলো সরাসরি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বলে উল্লেখ করেননি। তাঁর বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে অডিও-ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়।

দ্য ডিসেন্টের পরীক্ষায় অডিওতে এআই প্রযুক্তি ব্যবহারের প্রমাণ না পাওয়ার বিষয়টি উঠে এলেও প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এ ধরনের প্রযুক্তিগত পরীক্ষা অডিওর প্রকৃত উৎস কিংবা কথোপকথনের প্রেক্ষাপট নিশ্চিত করে না। অর্থাৎ পরীক্ষার ফল থেকে অডিওতে থাকা ব্যক্তির পরিচয় বা কথোপকথনের সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

আমির হামজার নামে কথিত অডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁনকে লক্ষ্য করে নেতিবাচক প্রচারণা শুরু হয়। দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা গেছে, গত চার দিনে তাঁকে নিয়ে অন্তত ১১৮টি নেতিবাচক ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব ভিডিওতে তাঁকে বিকৃত নামে সম্বোধন, ব্যক্তিগত ও পারিবারিক আক্রমণ, ধর্মবিরোধী আখ্যা এবং এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি ও ভুয়া অডিও প্রচার করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। সূত্র:যুগান্তর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026