বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায় লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাপ্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯ সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা

রাজধানীতে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে মুরগি ও ডিম

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪.০২ পিএম
  • ৬৫ Time View
129

প্রায় তিন মাস ধরে বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ও ডিম। সরবরাহ মোটামুটি ঠিক থাকলেও দাম কমছে না। সম্প্রতি সরু চালের দাম কেজিতে ২ টাকা ও পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকার মতো বৃদ্ধি পেয়েছে।

এ দিকে দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি চলছে। ছুটি কাটাতে অনেক মানুষ ঢাকা ছেড়েছেন। এতে বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও তেজতুরী বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০-৩৫০ টাকা কেজি। এ ছাড়া ফার্মের মুরগির বাদামি রঙের এক ডজন ডিমের দাম ১৫০ টাকার আশপাশে।

বিক্রেতারা জানান, গত কয়েক মাসের মধ্যে একাধিকবার মুরগির খাদ্যের দাম, বিদ্যুৎ বিল, গাড়িভাড়া প্রভৃতি খরচ বেড়েছে। এ কারণে মুরগি ও ডিমের দাম কমছে না।

গত এক মাসের মধ্যে বাজারে সাবান, ডিটারজেন্টের মতো বেশ কিছু মোড়কজাত পণ্যের দামও বেড়েছে; কোনো কোনো পণ্যের ওজন কমেছে। যেমন পরিচিত একটি ব্র্যান্ডের ১ কেজির ডিটারজেন্টের প্যাকেটের দাম এ মাসের শুরুতে ছিল ১৯৫ টাকা, যা গতকাল ২২০ টাকায় বিক্রি হয়েছে। মাসখানেক আগে ১০০ গ্রাম ওজনের বহুল ব্যবহৃত একটি গায়ে মাখা সাবানের দাম ছিল ৫৫ টাকা। এখন সেই সাবানের ওজন কমিয়ে ৯০ গ্রাম করা হয়েছে, সেই সঙ্গে দাম বাড়িয়ে করা হয়েছে ৬৫ টাকা।

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সোহেল মিয়া বলেন, ‘বিভিন্ন মোড়কজাত পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজার খরচের বড় একটি অংশই চলে যায় এই বাড়তি ব্যয় সামলাতে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026