বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায় লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাপ্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯ সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা

কাউনিয়ায় তেজপাতা চাষে বিপ্লব ঢাকার বাজার দখল করে যাচ্ছে বিদেশে

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪.৫১ পিএম
  • ৪১ Time View
92

জহির রায়হান: কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুরের নিভৃতপল্লী এখন তেজপাতার মিষ্টি সুবাসে সুবাসিত । মেঠোপথের ধার, ক্ষেতের আইল, বাড়ির আঙিনা কিংবা অনাবাদি পতিত জমি—যেদিকেই চোখ যায়, শুধুই তেজপাতা গাছের সবুজ সমারোহ। কম খরচ, নামমাত্র পরিচর্যা আর দীর্ঘমেয়াদি ভালো মুনাফা থাকায় এ অঞ্চলের কৃষকদের জীবনে এসেছে অভাবনীয় পরিবর্তন। ইতোমধ্যে এলাকাটি পরিচিতি পেয়েছে ‘তেজপাতার গ্রাম’ হিসেবে।

সরেজমিনে টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর, চৈতারমোড় ও রাজীব গ্রাম ঘুরে দেখা যায়, তেজপাতা চাষকে ঘিরে বইছে এক নতুন কর্মচাঞ্চল্য।

বাজেমসকুর গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন জানান, মাত্র ৩০ হাজার টাকা খরচে ৬০ শতক জমিতে তিনশো বিশটি গাছ লাগিয়ে এ পর্যন্ত তিনি দুই লাখ টাকার বেশি আয় করেছেন। একই গ্রামের কৃষক আশিকুর জানান, ধান ও সবজি চাষ ছেড়ে তিনি এখন পুরোদমে তেজপাতা চাষ করছেন। প্রথম বছর ৪ মণ বিক্রি করলেও এখন বছরে তার বাগান থেকে মিলছে প্রায় ১৫-১৬ মণ তেজপাতা। প্রতিটি গাছ থেকে বছরে গড়ে ৩৫ থেকে ৪০ কেজি পর্যন্ত তেজ পাতা পাওয়া যায়।

এদিকে স্থানীয় বাজার ছাড়িয়ে এই তেজপাতা পাড়ি জমাচ্ছে দূর-দূরান্তে। চৈতারমোড় এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, কাউনিয়া থেকে প্রতি সপ্তাহে প্রায় ৩শ’ বস্তা তেজপাতা ঢাকায় পাঠানো হয়। মান ভালো হওয়ায় স্কয়ার, প্রাণ, পুষ্টি, তীর ও ইস্পাহানির মতো নামিদামি প্রতিষ্ঠানগুলো বাগান থেকেই সরাসরি তেজপাতা কিনে নিচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই ও সিঙ্গাপুরেও রপ্তানি হচ্ছে কাউনিয়ার এই তেজপাতা।

কাউনিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ সালাহউদ্দিন জানান, বর্তমানে এ অঞ্চলে প্রায় ৬৫ হেক্টর জমিতে তেজপাতার আবাদ হচ্ছে। কম খরচে দীর্ঘমেয়াদি আয়ের সুযোগ থাকায় এটি কৃষকদের কাছে অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে। মাটি ও আবহাওয়ার উপযোগিতাকে কাজে লাগিয়ে তেজপাতা চাষ আরও সম্প্রসারণে কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026