সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৭০ বছরের বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি তালেব ভাইজান’-এর সহযোগী সোহাগের ঝুলন্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস খাদে পড়ে নিহত ৩, আহত ১৭ গোপালগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উরফি ইউনিয়ন একাদশ জরিমানার পরও জামান এগ্রো ফার্ম থেকে সার পাঠানোর অভিযোগ বাংলা কিউআর সম্প্রসারণে ঝিনাইদহে ইউসিবির সচেতনতামূলক সভা মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রীর, নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা ডিব্রুগড়ে বাইক- স্কুটির সংঘর্ষে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু  নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মুকসুদপুরে ৭০ বছরের বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৩৫ পিএম
  • ১৮ Time View
মুকসুদপুরে ৭০ বছরের বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি
মুকসুদপুরে ৭০ বছরের বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি
26

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে মোঃ জিন্দার আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে মোঃ ওবাইদুল ইসলাম শেখ মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আনুমানিক ৫টার দিকে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গাদুর্গাপুর এলাকা থেকে মোঃ জিন্দার আলী শেখ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

নিখোঁজ জিন্দার আলী শেখের ছেলে মোঃ ওবাইদুল ইসলাম শেখ জানান, তাঁর বাবা সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান না পাওয়ায় মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি মোঃ জিন্দার আলী শেখের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা ০১৬৮৩৭৪১৮১৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিখোঁজ বৃদ্ধের সন্ধানে পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024