বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায় লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাপ্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯ সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা

বিয়ের দাবিতে হিন্দু তরুণের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২.৫৬ পিএম
  • ১৪৪ Time View
বিয়ের দাবিতে হিন্দু তরুণের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান
বিয়ের দাবিতে হিন্দু তরুণের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান
206

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামে প্রেমের সম্পর্কের দাবি তুলে এক হিন্দু তরুণের বাড়িতে বিয়ের দাবিতে এক মুসলিম তরুণীর অবস্থান নেওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহারাজপুর গ্রামের গোপাল কর্মকারের ছেলে দ্বীপ কর্মকারের সঙ্গে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার এরশাদুল হকের মেয়ে রেশমি খাতুনের প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন ওই তরুণী।

রেশমি খাতুন জানান, দ্বীপ কর্মকারের সঙ্গে তাঁর প্রায় এক বছরের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে তিনি কুড়িগ্রাম থেকে গোপালগঞ্জের মুকসুদপুরে এসে দ্বীপ কর্মকারের বাড়িতে অবস্থান নিয়েছেন। তিনি দ্বীপ কর্মকারকে বিয়ে করতে চান বলেও জানান।

ঘটনাটি জানাজানি হওয়ার পর মহারাজপুর এলাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে দ্বীপ কর্মকার কিংবা তাঁর পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

স্থানীয়ভাবে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026