শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সরকারী সেবা গ্রহণ করি-দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানি মুক্ত পরিবেশ গড়ে তুলি

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯.৪৩ পিএম
  • ২৯১ Time View
364

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি।

সরকরী সেবা গ্রহণ করি-দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তুলি এই স্লোগান নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে ভাতা মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সোমবার দিনব্যাপি এ মেলার আয়োজন করা হয়।
সামাজিক নিরাপত্তা বেস্টুনির আওতায় বয়স্ক, বিধাব, স্বামী নির্গুহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি ভাতার নতুন আবেদন গ্রহণ করা হয় এ মেলায়। এছাড়া ঋণগ্রহিতাদের ঋণ প্রদান করাও হয়। অপর দিকে সরকারি বিভিন্ন ভাতা সংক্রান্ত তথ্য হালনাগাদ এবং নতুন আবেদন গ্রহণ ও সমস্যার সমাধানও দেয়া হয়। এতে প্রায় দেড় হাজার সেবা গ্রহিতা আবেদন করার জন্য ভিড় করেন। মেলা আয়োজকরা জানান, প্রয়োজন হলে আগামীকালও মেলা চালু থাকবে।
বিশেষ এ মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা এনসিপি’র আহবায়ক জাহিদুল ইসলাম লাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, এটি একটি মানবিক কাজ। উপজেলা প্রশাসন ভাতা মেলার আয়োজন করে হয়রানি ও দালালমুক্ত পরিবেশে আবেদন গ্রহণের যে নজির স্থাপন করলেন তা প্রশংসার দাবী রাখে। বর্তমান সরকার ক্যাটাগরি অনুযায়ী সকলকে ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। তা প্রচারের মাধ্যমও এ মেলাটি।
অপরদিকে মেলায় কৃষি ঋণ স্টল দেয়া হয়। সেখানে উপস্থিত ৪ জনকে ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং করা হয়।
এর আগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার সার্বিক সহযোগিতা করছেন উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024