মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ-গুলিস্তান রুটে KTL বাস সার্ভিসের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক মিলন সরকারী সেবা গ্রহণ করি-দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানি মুক্ত পরিবেশ গড়ে তুলি মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই নেতার একযোগে পদত্যাগ মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি: নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুরে উজানী ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা সোহরাব-উন-নূর ছিরু মিয়ার যাকাত ফান্ডের সহায়তায় এতিম যুবকের হাতে অটোভ্যান কাছাড়ের উধারবন্দে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ শ্রমিক

মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই নেতার একযোগে পদত্যাগ

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯.৩৩ পিএম
  • ৩১ Time View
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ ঘোষণা
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ ঘোষণা
41

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগকারীরা হলেন— ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রমিক নং-০৭ সদস্য মোঃ দিনু মোল্যা এবং ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জিন্নাত লস্কর।
সোমবার (০৩ আগস্ট ২০২৬) সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা লিখিত পদত্যাগপত্র পাঠ করে শোনান এবং আনুষ্ঠানিকভাবে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, তারা সম্পূর্ণ স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং কারও প্ররোচনা বা চাপ ছাড়াই নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগ করছেন।
পদত্যাগপত্রে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে তারা তাদের দলীয় পদ বা পদবির কোনো দাবি করবেন না এবং বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। পাশাপাশি তাদের পরিবারের কোনো সদস্য তাদের পদ বা পদবির দাবি করলেও তা গ্রহণযোগ্য হবে না বলেও তারা ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং স্বেচ্ছাপ্রণোদিত। এ সময় তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং লিখিত পদত্যাগপত্র প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024