শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত বদিউজ্জামান লস্কর

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩.৪৭ পিএম
  • ২০৭ Time View
সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত বদিউজ্জামান লস্কর
সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত বদিউজ্জামান লস্কর
284

পরেশ বিশ্বাস- বিশেষ প্রতিনিধি-

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে বদিউজ্জামান লস্কর মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদিত আদেশে নতুন গভর্নিং বডি গঠন করা হয়।

এ উপলক্ষে শনিবার (১৮ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম।

সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সি, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, মুকসুদপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা লস্কর, এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর সরকার, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মিঠু লস্কর, মতিয়ার রহমান খান, এমডি হাছান আলী বিলায়েত, সাংবাদিক পরেশ বিশ্বাস, মো. বাবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থী-অভিভাবকরা।

সভায় বক্তারা নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান লস্করকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে তাঁর নেতৃত্বে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নতুন সভাপতি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024