শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৪.৪৭ পিএম
  • ২১০ Time View
মুকসুদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা
মুকসুদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা
286

মুকসুদপুর প্রতিনিধি: আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অশোক কুমার মন্ডল দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে অশোক কুমার মন্ডল বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও অবস্থানের সঙ্গে তার ব্যক্তিগত আদর্শ, নীতি ও বিশ্বাসের অসামঞ্জস্য সৃষ্টি হয়েছে। এ কারণে তিনি খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদসহ দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতেও থাকবে না। একই সঙ্গে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন অশোক কুমার মন্ডল। এ সময় মুকসুদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তবে অশোক কুমার মন্ডলের পদত্যাগের বিষয়ে সংশ্লিষ্ট আওয়ামী লীগের নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024