শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে শিশু রিয়ান হত্যা: মানববন্ধনে ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০.৪৭ পিএম
  • ২০৮ Time View
দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান
দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান
267

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে শিশু রিয়ান মোল্লা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে নিহত শিশুর পরিবার, স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা অবিলম্বে তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে নিহত রিয়ান মোল্লার বাবা রিপন মোল্লা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, “আটক আসামি আরিফ ও মুরছালিন খেলা দেখার কথা বলে আমার ছেলে রিয়ানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা তাকে নির্মমভাবে হত্যা করেছে। উদ্ধার করার পর আমার ছেলের গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা গেছে। আমি আমার সন্তান হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং আসামি আরিফ ও মুরছালিনের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি দাবি করছি।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কমলাপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে শিশু রিয়ান মোল্লার ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রিয়ান উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা রিপন মোল্লার ছেলে।

ঘটনার খবর পেয়ে ২১ জুলাই সকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মতিয়ার মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ এবং তদন্ত কার্যক্রম তদারকি করেন।

মুকসুদপুর থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে আরিফ ও মুরছালিন নামের দুই যুবককে ইতোমধ্যে আটক করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও সংগৃহীত আলামতের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, “একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নির্মম ও নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের শনাক্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য জেলা পুলিশ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এদিকে শিশু রিয়ানের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে কমলাপুর গ্রামসহ পুরো মুকসুদপুর উপজেলাজুড়ে শোকের ছায় নেমে এসেছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। মানববন্ধন থেকে বক্তারা জানান, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024